আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

‎নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রঞ্জন বণিক।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, “পরিদর্শনকালে দেখা যায়, কারখানায় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা ভোক্তার জানার অধিকার। পাশাপাশি প্রস্তুতকৃত জুসের বোতলে ফুড-গ্রেড মান নিশ্চিত করা হয়নি।”

তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৭ ধারার লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

1

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

সংরক্ষিত নারী আসন- বিএনপি ৩৫, জামায়াত ১১

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

চাঁদাবাজ বিরোধী কর্মসূচির পর চাঁদাবাজি!

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

9

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

10

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

13

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

14

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

15

বন্দরে বিএনপির ৬ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা

16

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের

19

নিউজিল্যান্ড সিরিজে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি

20