আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে বাসে চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া (২৬) নামে ১ যাত্রীকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিনতাই করে নিয়ে গেছে বলে বাসের হেলপার ও চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় বাঁধা দিলে ভুক্তভোগী ওই যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে ওই ছিন্তাইকারীরা। 
বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়কে এ ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বাদী হয়ে ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছেন। বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌছান। 
সেখান থেকে রাত সাড়ে ৪টার দিকে গাউসিয়া-কলাবাগান মেঘলা বাস সার্ভিসে  করে তিনিসহ বাসের অন্য একজন যাত্রী নিয়ে গাউসিয়া আসতেছিলেন। কিন্তু বাসটি কাঁচপুর আসা মাত্রই তিনি বুঝতে পারেন বাসটি গাউসিয়ার দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছিল। 
বিষয়টি বুঝতে পেরে বাসের হেলপারকে জিগ্যেস করলে হেলপার জানায় রাস্তায় জ্যাম তাই অন্যদিক দিয়ে যেতে হবে। কিছুদুর যাওয়ার পর বাসের চালকের ইশারায় হেলপার এসে তাকে চাকু দিয়ে জিম্মি করে নগদ ৯ হাজার ৭শ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিয়ে নেয়। 
এতে বাঁধা দিলে বাসের হেলপার ও চালক মিলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে রাস্তায় ফেলে ছিনতাইকারীরা বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউসিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন।
এ ঘটনায় স্থানীয় যাত্রীদের মাঝে চরম ক্ষোভের দেখা দিয়েছে। এর আগেও মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক অভিযোগ থাকলেও ক্ষমতার বলে তারা বারবারই পার পেয়ে যায়। ফলে স্থায়ী যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ যাত্রীদের।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

1

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

2

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

3

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

4

অপরাধ নির্মুলে আইনী ব্যবস্থা নিবো -এমপি আলআমিন

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

7

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

13

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

14

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালী

15

চাঁদাবাজ বিরোধী কর্মসূচির পর চাঁদাবাজি!

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

19

ঘুম ভাঙ্গেনি তিতাস গ্যাস কতৃপক্ষের

20