আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন

স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। আমি এখন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।’ তিনি আরও উল্লেখ করেছিলেন যে, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তিনি বলেছিলেন, ‘হঠাৎ যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং স্মুথ ট্রানজিশন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা চাইলে আমি কিছু সময় দায়িত্ব পালনে রাজি আছি। তবে সরকারকে অনুরোধ করব, আমাকে যত দ্রুত সম্ভব ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে বিভাগে শিক্ষকতার মূল কাজে ফেরার অনুমতি দেওয়া হোক।’ দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে সরকারের যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য তিনি প্রস্তুত আছেন বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গায় নৌকায় তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ

1

জমজমাট ইফতার বাজার

2

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

3

হেরেও সংসদে যেতে পারেন পাটোয়ারী

4

রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

5

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

6

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

9

‘ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে’

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরি

13

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

14

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

15

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20