আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

স্টাফ রিপোর্টার: শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়। নিজেদের ঘরের মাঠ পাল্লেকেল্লে স্টেডিয়ামেই হেরে গেলো শ্রীলংকা ক্রিকেট দল।

সুপার এইটের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা ১৬.৪ ওভারে ৯৫ রানেই অলআউট হয়। ১৪৬ রান করেও ৫১ রানে জয় পায় ইংল্যান্ড। 

১২০ বলে ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে রীতিমতো উইকেট হারাতে থাকে শ্রীলংকা। দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে হার এড়ানো সম্ভব হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে সফরকারী ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্রিটিশরা।

উইকেটের এক প্রান্ত ওপেনার ফিল সল্ট আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা রীতিমতো আসা-যাওয়ার মিছিলে আছেন। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর ১৬ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় দ্বিতীয় উইকেট। এরপর ১৭ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট। দলীয় ৬৮ রানে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুক। ৯৪ রানে ফেরেন স্যাম করান। 

হ্যারি ব্রুক এবং স্যাম কারান ১৪ ও ১১ রান করে করলেও জস বাটলার, জ্যাকব বেথেল ও টম ব্যান্টন দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। 

ব্যাটসম্যানদের এই ব্যর্থতার দিনে ইনিংসের শুরু থেকে ১৪.১ ওভার পর্যন্ত খেলে যান ওপেনার ফিল সল্ট। দলীয় ১০৬ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সল্ট। তার আগে ৪০ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে করেন ৬২ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

1

শকুর খাদ্য সামগ্রী উপহার

2

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

3

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

4

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধি

5

বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

6

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

9

ফিরতে চায় আ. লীগ

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

12

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

16

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

17

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

18

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

19

’দেলোয়ার ক্ষোভে’ ডুবেছে ধানের শীষ

20