আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার: রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। পবিত্র এই  রমজান মাসের প্রথম জুম্মার নামাজ আদায়ের জন্য আজানের পূর্ব  থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে মসজিদমুখী হতে শুরু করেন।
জুম্মার নামাজের আগেই অধিকাংশ মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে মসজিদের বারান্দা, খোলা আঙিনা ও আশপাশের সড়কে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করতে দেখা যায়।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকেই মুসল্লিদের আগমন বাড়তে থাকে। দুপুর ১টার দিকেই মসজিদগুলোর মূল নামাজ কক্ষ কানায় কানায় ভরে ওঠে। রমজানের প্রথম জুম্মা উপলক্ষে প্রতিটি মসজিদে বিশেষ বয়ান ও খুতবা প্রদান করা হয়, যেখানে রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরা হয়।
ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজানের অনেক আগেই বিভিন্ন বয়সের মানুষ সমবেত হতে শুরু করেন। দুপুর ১টার মধ্যেই মসজিদটির সপ্তম তলা পর্যন্ত সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যায়। ভেতরে জায়গা না পেয়ে বহু মুসল্লিকে মসজিদের বাইরের অংশ ও আশপাশের খোলা স্থানে নামাজ আদায় করতে দেখা যায়। খুতবায় ইমাম রমজানের গুরুত্ব, আত্মসংযম, তাকওয়া অর্জন, নেক আমল বৃদ্ধি এবং মানবতার কল্যাণে আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
খুতবার সময় মুসল্লিদের উপস্থিতিতে পুরো মসজিদ প্রাঙ্গণ এক গভীর ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অনেক মুসল্লিকে অশ্রুসজল চোখে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়।
স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানের প্রথম জুম্মা হওয়ায় এবছর উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি। ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফতুল্লার মসজিদগুলোতে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ, যা পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
এদিকে ফতুল্লার দাপা, আলীগঞ্জ, পাগলা, পঞ্চবটি, সস্তাপুর, রেলস্টেশন, পিলকুনীসহ ফতুল্লাঞ্চলের প্রতিটি মসজিদেই মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। জুমার নামাজ শেষে মোনাজাতে পুরো রমজান মাসে নেক আমল করার তাওফিক, হালাল উপার্জন ও গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

1

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

4

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

5

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ প্রদান

6

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

7

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

8

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

9

সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দেলনের হত্যাচেষ্টা মামলার আসামি ওয়ার্ড

10

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

11

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

12

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

আবেগঘন পোস্ট এটিএম কামালের

15

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার মানুষ

16

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন

17

ফলের বাজারে অভিযান, জরিমানা

18

পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

19

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

20