আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন এমপি মান্নান

স্টাফ রিপোর্টার: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর)সহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে এমপি মান্নান বলেন, ‘অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে আমি তাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে—সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’
এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আছরের নামাজের কিছু আগে ইসলামপুর এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে। ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে দীর্ঘদিন ধরে ১০টি পরিবার বসবাস করছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী জানান, তিনজন বাড়ির মালিকের মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

1

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

2

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

3

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

4

‘ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে’

5

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

6

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

7

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

8

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী এডভোকেট আসমা হেলেন বিথী

11

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

12

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

13

সোনারগাঁও পৌরসভার দ্রুত নির্বাচন দাবি

14

বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্

17

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

18

অপরাধ নির্মুলে আইনী ব্যবস্থা নিবো -এমপি আলআমিন

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20