আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

সোজাসাপ্টা রিপোর্ট: নাইজেরিয়ায় মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরী অবতরণ করতে পেরেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে নাইজেরিয়ার বৃহত্তম শহর ও বন্দর লাগোসের মুরতালা মুহাম্মেদ বিমানবন্দর থেকে থেকে পোর্ট হারকোর্টের দিকে রওনা হয়েছিল নাইজেরীয় বিমান পরিষেবা সংস্থা এরিক এয়ারের একটি বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে। এ সময় ২৭ হাজার ফেুট উচ্চতায় ছিল বিমানটি।

উড়োজাহাজটিতে চালক এবং ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু চালক মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সফল হয়েছিলেন।

যাত্রীরা সবাই নিরাপদেই বিমান থেকে নেমে গিয়েছেন। বেনিনের সেই বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্রাথমিকভাবে উড়োজাহাজটিকে পরীক্ষা করেছে। তাদের বরাত দিয়ে এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বিমানটির ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির কয়েকটি ব্লেড ভেঙ্গে যাওয়ায় ইঞ্জিনের ইনেটেল নষ্ট হয়ে গেছে। এ কারণেই ঘটেছে বিস্ফোরণ।

কী কারণে ব্লেড ভাঙলো, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়েছে এরিকা এয়ার। সেই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ইঞ্জিনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

টাকাসহ জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

3

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

6

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

9

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

12

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

15

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

16

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

17

এবার আপিল বিভাগে নাহিদ

18

কত ভোটের ব্যবধানে জিতলেন সেই আলোচিত কায়কোবাদ?

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20