আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
‘নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে বলে—আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। এরপর নির্বাচন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালার মর্যাদাও দেয় না’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘জীবন দিয়ে যারা এ দেশকে আমাদের উপহার দিয়ে গেছেন তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। বসন্তের সুবাতাস গ্রহণে অনেকে নির্বাচনের আগে নানা ফুলঝুরি নিয়ে হাজির হয়। নির্বাচন শেষে জনগণ তাদের খুঁজে পাওয় যায় না। জামায়াত তাদের মতো নয়। চরম দুঃসময়েও আমরা দেশত্যাগ করিনি।’
রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘যদি নির্বাচনী পরিবেশ কেউ বিগ্ন ঘটাতে আসে তাদের আগে উচিত শিক্ষা দেবেন, তারপর পুলিশের হাতে সোপর্দ করবেন। একইসঙ্গে যাদের কাজ আইন রক্ষা করা, তারা যদি আইন হাতে তুলে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তার ফল আগেও ভালো হয়নি, সামনেও ভালো হবে না।’
জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াতের কেউ জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যয় করবে না। সব জনপ্রতিনিধি এবং তাদের পরিবার বছরে দুবার সম্পদের বিবরণ জাতির সামনে তুলে ধরবেন।’
তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে হবিগঞ্জের মৎস্য, বনজ ও খনিজ সম্পদের রক্ষা এবং সুষম ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন করা হবে।’
জামায়াত সরকার গঠন করলে হাদি, আবু সাইদ, আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

এবার আপিল বিভাগে নাহিদ

17

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20