আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

না'গঞ্জে মানবাধিকার কমিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় দক্ষিন অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) চাষাড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় দক্ষিন অঞ্চলের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, ওসি (অপারেশন) আনোয়ার এবং তদন্ত কর্মকর্তা আনোয়ার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ফতুল্লা থানা শাখার সভাপতি হাজী সেলিম রেজা। সঞ্চালকের ভূমিকায় ছিলেন ফতুল্লা থানা শাখার সদস্য সচিব সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

উজ্জ্বল তার বক্তব্যে বলেন, “মানবাধিকার রক্ষা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আমাদের সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। এই ধরনের অনুষ্ঠান শুধু ইফতার মাহফিল নয়, এটি আমাদের সংস্থার মূল উদ্দেশ্য সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতা সম্প্রসারণের একটি সুযোগ।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করতে এবং বিভিন্ন সামাজিক কাজ সম্পাদনে এগিয়ে আসবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ড্রেজিং, প্রশাসনের হস্তক্ষেপ চান এমপি

1

চাঁদাবাজ বিরোধী কর্মসূচির পর চাঁদাবাজি!

2

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

আধিপত্যের দ্বন্দ্বে ’কিলার বাবু’ খুন

6

‘ইসরাইলের হয়ে লড়তে চায় না যুক্তরাষ্ট্র’

7

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগের আবেদন

8

চাঁদাবাজকে পুলিশে দিল বিএনপি নেতা

9

ঐক্যবদ্ধ নগর গড়ার আহ্বান

10

অপরাধ নির্মুলে আইনী ব্যবস্থা নিবো -এমপি আলআমিন

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

13

প্রার্থীরা ব্যানার অপসারণ করেননি!

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

16

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

17

ফেব্রুয়ারি মাসের এমপিওর বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা

18

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

19

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

20