আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুদের নিয়ে ইফতার করলেন এমপি দিপু

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তাঁর নিজ বাসভবনে কোমলমতি শিশুদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছেন।
বুধবার ৪ মার্চ বিকেলে রুপগঞ্জে তাঁর ব্যক্তিগত বাসভবনে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার এতিম, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের আমন্ত্রণ জানানো হয়। শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খোঁজখবর নেন সংসদ সদস্য দিপু এবং সবার হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রমজান মাস আমাদের সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে পারলে তবেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন এবং দলীয় নেতাকর্মীদেরও মানবিক কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পবিত্র রমজান উপলক্ষে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শিশুদের জন্য আয়োজন করা ইফতার মাহফিলটি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পর সক্রিয় রনি!

1

ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল

2

ইরানে হামলা করলে ইরাক-ফাঁদে পড়তে পারেন ট্রাম্প

3

মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

4

আইপিএস ব্যবসায়ীকে পিটিয়ে জখম

5

ফেব্রুয়ারি মাসের এমপিওর বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা

6

ইসরাইলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

7

এতিমদের সাথে আজাদের ইফতার

8

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়?

11

বিএনপি নেতা ছালামতের তাণ্ডব: কালাপাহাড়িয়ায় আতঙ্ক, হামলায়

12

খামেনিকে নিয়ে যা জানা যাচ্ছে

13

ইরানের সর্বোচ্চ নেতা হবেন কে?

14

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

15

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

16

‘মানুষকে স্বস্তি দেয়াই প্রথম লক্ষ্য’

17

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

18

১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

19

রূপগঞ্জে দুই বিসিএসে সাফল্য পেয়ে ডা. রায়হান ডাক পেলেন প্রশা

20