আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যোগ দেবে ইতালি

সোজাসাপটা রিপোর্ট: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত। রোববার (৮ মার্চ) ইতালির সংবাদপত্র করিয়েরে ডেলা সেরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। 
শনিবার টেলিফোনে ওই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে ‘একজন মহান নেতা’ বলে উল্লেখ করেন। বলেন, ‘ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করছে।’
মেলোনি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু।’
এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।
এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান 










মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

1

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

2

বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার

3

আলোয় আলোয় সেজেছে মার্কেটগুলো

4

পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

5

কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

6

খামেনি হত্যাকে রক্তপিপাসু স্বৈরশাসকের বিদায় বললেন রেজা পাহলভ

7

দূষণে বিপন্ন শীতলক্ষ্যা

8

‘চার কোটি ফ্যামিলি কার্ড দেয়া হবে’

9

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

10

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

11

এপস্টেইন ফাইলে স্টিফেন হকিংয়ের ছবি, অনৈতিক আচরণের দাবি নাকচ

12

সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জে প্রার্থী এডভোকেট মাহামুদা আক্

13

‘ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি করছে’

14

সাবেক সচিব খায়রুল ইসলাম ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মানিলন

15

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

18

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত

19

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর

20