আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক সচিব খায়রুল ইসলাম ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

সোজাসাপটা রিপোর্ট: সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী সদস্য মো. খায়রুল ইসলাম মান্নানসহ তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট প্রাথমিক অনুসন্ধানে প্রতারণা ও অর্থপাচারের তথ্য পাওয়ায় খায়রুল ইসলাম (মান্নান), তার পুত্র মোরসালিন ইসলাম সৌরদ্বীপ এবং স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানা গতকাল এ মামলা দায়ের করে।

সিআইডি জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কাগুজে (নামসর্বস্ব) দুটি প্রতিষ্ঠান গড়ে তুলে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। খায়রুল ইসলামের স্ত্রী ও পুত্রের নামে মেঘনা ইন্টারন্যাশনাল লি. এবং মেঘনা এস্টেট লি. দুটি প্রতিষ্ঠান গঠন করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির গুলশান শাখা থেকে প্রতিটি প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়।

সিআইডির অনুসন্ধানে আরও জানা যায়, ঋণের অর্থের প্রকৃত উৎস আড়াল করার উদ্দেশ্যে তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও লেয়ারিং করা হয়। ভুয়া প্রতিষ্ঠান খুলে নেওয়া ওই ঋণের অর্থ মোরসালিন ইসলাম সৌরদ্বীপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ধানমন্ডি শাখার হিসাবে জমা করা হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, প্রতারণার মাধ্যমে নেওয়া ওই ঋণের অর্থ দিয়ে মোরসালিন ইসলাম সৌরদ্বীপ ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রতিষ্ঠালগ্নে স্পন্সর শেয়ার ক্রয় করেন। এভাবে আসামিরা ঋণের ৪০ কোটি টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন এবং অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থামছে না কৃষিজমির মাটি কাটা

1

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

2

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

3

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

4

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্

5

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন

8

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

9

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

10

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

11

আরও এক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেফতার দেখাল পুলিশ

12

শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে পারলেই সেমিতে পাকিস্তান

13

শ্বশুরের পক্ষ নিয়ে ছিটকে পড়লেন তনু

14

পজেটিভ রাজনীতি করতে চাই---বেনজির আহমেদ টিটু

15

মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা

16

কেন দীর্ঘদিনের রীতি ভেঙে কালো রঙ ধারণ করল এয়ার নিউজিল্যান্ড

17

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

সাখাওয়াতকে পরিচ্ছন্নকর্মীদের কৃতজ্ঞতা

20