আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা কখনোই মাথা নত করবো না :আলামিন

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা কখনোই মাথা নত করবো না, জালিমের সঙ্গে আপস করবো না—এটাই আমাদের চেতনা। একই সঙ্গে আমরা ভাষা ও দেশের মর্যাদা রক্ষায় প্রত্যেকে নিজের জায়গায় দায়িত্ব পালন করবো।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ভাষাভাষীর দিক থেকে বাংলা ষষ্ঠ অবস্থানে রয়েছে। আমরা অন্যান্য ভাষা শিখতে চাই কিন্তু বিদেশিরা বাংলা শেখার প্রতি ততটা আগ্রহী নয়। কারণ আমরা দেশ ও ভাষাকে সেই মর্যাদার স্থানে নিতে পারিনি। নিজের জায়গায় প্রত্যেকে কাজ করলে, জ্ঞান ও মেধাকে কাজে লাগালে আমাদের দেশ ও ভাষা সম্মান পাবে এবং জাতিগতভাবে সম্মানিত স্থান অর্জন করা সম্ভব হবে।

আব্দুল্লাহ আল আমিন আরো বলেন, “আমি একজন আইনজীবী। আমি যদি আইনের ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করি এবং আমার কাজ ঠিকভাবে করি, তাহলে অন্য দেশের মানুষ আগ্রহী হবে। আমরা যখন আব্রাহাম লিংকন-এর বক্তব্য উদ্ধৃত করি, সেটা ইংরেজিতে করি—কারণ তিনি সেই ক্ষেত্রে পথপ্রদর্শক। আমরা যদি নিজেদের ক্ষেত্রেও পথপ্রদর্শক হয়ে উঠতে পারি, তাহলে মানুষ আমাদের ভাষা ও দেশের প্রতি আগ্রহী হবে।”

তিনি বলেন, আমরা চাইনিজ শিখতে চাই কারণ তারা ব্যবসায় এগিয়ে, ইংরেজি শিখতে চাই কারণ তারা জ্ঞানচর্চায় এগিয়ে, উর্দু ও ফারসি শিখতে চাই কারণ তারা ধর্মীয় সংস্কৃতিতে এগিয়ে এবং ফ্রেঞ্চ ও জাপানি শিখতে চাই কারণ তারা জাতিগতভাবে এগিয়ে। এর পেছনে কারণ তারা প্রত্যেকে নিজেদের পেশায় যথাযথ পরিশ্রম করেছে। তাই দেশপ্রেম শুধু বাক্যে সীমাবদ্ধ নয়; প্রত্যেকে যদি নিজের কাজ ঠিকভাবে পালন করে, তাহলে দেশও এগিয়ে যাবে এবং মানুষ আমাদের প্রতি আগ্রহী হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে বাসে চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, কুপিয়ে জ

1

প্রেমিকার জন্মদিনে প্রেমের ইশতেহার হার্দিক পান্ডিয়ার

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

4

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উ

5

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

6

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

7

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

8

ফিরতে চায় আ. লীগ

9

মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরোনো মন্তব্য নতুন করে সমালোচনায়

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

‘ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে’

12

ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

13

এমপি আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা

14

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

15

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

16

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

17

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

সরকার গণতন্ত্র-আইনের শাসন নিশ্চিত করবে

20