সোজাসাপ্টা রিপোর্ট: নির্বাচনের ঠিক আগমুহূর্তে নানা গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ত্রয়োদশ নির্বাচনের আগের দিন ‘জামায়াতের কোনো অপরাধের দায় এনসিপি নেবে না, জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের’ এই শীর্ষক একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই ফটোকার্ডটি যুগান্তরের নয়।
জাতীয় নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে ও যুগান্তরের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কাজটি করেছে।