আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বডিওর্ন ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি

সোজাসাপ্টা রিপোর্ট: নির্বাচনি মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা দেশের ভোটের চিত্র দেখছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বিশেষ ‘বডিওর্ন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শনে করে এমন চিত্র দেখা গেছে।     

নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সংবেদনশীল এলাকাগুলোতে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোশাকে এই ক্ষুদ্র ক্যামেরাগুলো বসানো হয়েছে। এতে থাকছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রতিটি ক্যামেরার ফুটেজ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাচ্ছে। ভিডিওর মাধ্যমে শুধু ছবি নয়, কেন্দ্রের কথোপকথনও শুনতে পাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কর্মকর্তাদের অবস্থান রিয়েল-টাইমে ম্যাপে দেখা যাচ্ছে।

কন্ট্রোলরুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোনো কেন্দ্রে বড় ধরনের জটলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত ব্যক্তিকে নির্দেশ দিচ্ছে কমিশন। সিসিটিভি ক্যামেরার পরিপূরক হিসেবে এই বডিওর্ন ক্যামেরা কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন দায়িত্বরতরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

2

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

3

টাকাসহ জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

8

‘গণজোয়ারে হুমকি-ধমকি উড়ে যাবে’

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20