আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

সোজাসাপ্টা রিপোর্ট: বাংলা নাটকের প্রিয় মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমারের বিষয়টি সামনে আসতেই তার ভক্তরা উদ্বিগ্ন। অভিনেত্রী নিজেই ব্রেইন টিউমারের অপারেশনের আগে ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া চান। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চার ঘণ্টাব্যাপী জটিল এই অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। নির্মাতা জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। পোস্ট-অপারেটিভ জটিলতার ঝুঁকি থাকে। তাই এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্ধারিত চিকিৎসা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ সময়ে হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধও জানানো হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেইন টিউমার অপারেশনের জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি।

পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছিলেন, ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।

ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিয়ার নকল বিয়ে!

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

কত ভোটের ব্যবধানে জিতলেন সেই আলোচিত কায়কোবাদ?

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

20