আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

সোজাসাপ্টা রিপোর্ট:  পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে রানের রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। অর্থাৎ জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে।

দুই দলের আগের সেরা সংগ্রহটাও ছিল ভারতের দখলে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ১৬০ রান করেছিল টিম ইন্ডিয়া। ৪ বছর টিকল সে রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‍দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত।

দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার ইশান কিষান। ১৭ বলে ২৭ রান করেন শুভম দুবে। ২৯ বলে ৩২ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৪ বলে ২৫ রান করেন তিলক ভার্মা। 

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। 

প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করতেই ভারত হারায় ওপেনার অভিষেক শর্মার উইকেট। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৭৭ রান করে ফেরেন।

ভারতের বিপক্ষে আজ টি-টোয়েন্টি ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি।

এদিন পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

2

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

3

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার মানুষ

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

8

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

11

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরি

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

20