আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই

স্টাফ রিপোর্টার: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জরুরি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট।

এই ঐতিহাসিক রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি বড় ধরনের ধাক্কা খেলেও এখন একটি জটিল প্রশ্ন সামনে চলে এসেছে—ইতিমধ্যে আমদানিকৃত পণ্যের ওপর কর হিসেবে সংগৃহীত ১৩৩ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ৩০০ কোটি ডলারের ভবিষ্যৎ কী? 

ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটজকার সরাসরি ট্রাম্পের কাছে প্রায় ৯ বিলিয়ন ডলার ফেরতের দাবি জানিয়ে একটি ইনভয়েস বা বিল পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই অবৈধ শুল্ক কৃষকদের ওপর বিপর্যয় ডেকে এনেছে এবং সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করেছে।

গভর্নর প্রিটজকারের দাবি অনুযায়ী, ইলিনয়ের প্রতিটি পরিবার গড়ে ১ হাজার ৭০০ ডলার ফেরত পাওয়ার যোগ্য। কেবল রাজনৈতিক নেতারাই নন, বড় বড় কোম্পানিগুলোও এখন তাদের দেওয়া কর ফেরতের অপেক্ষায় রয়েছে। তবে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত বিশৃঙ্খল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

খোদ প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিষয়টি নিয়ে আগামী দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আদালতে আইনি লড়াই চলতে পারে।

ট্রাম্প আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংগৃহীত শুল্ক থেকে সাধারণ আমেরিকানরা একটি 'রিবেট' বা লভ্যাংশ পাবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সরাসরি কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। 

ধারণা করা হচ্ছে, যদি অর্থ ফেরত দেওয়া হয়ও, তবে তা মূলত আমদানিকারক কোম্পানিগুলোর কাছেই ফিরে যাবে। পেন-হোয়ার্টন বাজেট মডেলের তথ্য অনুযায়ী রিফান্ড বা ফেরতযোগ্য অর্থের পরিমাণ ১৭৫ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

সুপ্রিম কোর্টের বিচারক ব্রেট কাভানো তার ভিন্নমতামত বা ডিসেন্টে সতর্ক করেছেন যে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার কোনো সুনির্দিষ্ট রূপরেখা এই রায়ে নেই, যা ভবিষ্যতে একটি বড় ধরনের 'মেস' বা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। যদিও মার্কিন কাস্টমস এজেন্সির ভুলবশত নেওয়া কর ফেরতের একটি ব্যবস্থা রয়েছে, কিন্তু একসাথে হাজার হাজার কোম্পানিকে শত শত কোটি ডলার ফেরত দেওয়ার মতো অভিজ্ঞতা তাদের আগে কখনোই হয়নি। 

কস্টকো এবং রেভলনের মতো বড় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে অর্থ ফেরতের দাবিতে মামলা করেছে। ফলে আগামী দিনগুলোতে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে যুক্তরাষ্ট্র এক দীর্ঘমেয়াদী আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

1

আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, আটক ৫

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

শপথ নিলেন ২৫ মন্ত্রী

4

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

প্রথম জুম্মায় শহরের মসজিদ মসজিদে মুসল্লিদের ঢল

9

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

10

‘গণজোয়ারে হুমকি-ধমকি উড়ে যাবে’

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

13

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

14

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

15

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

16

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

17

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

20