আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: নির্বাচনি ইশতেহারের আলোচিত প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের পথে এগোচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের দুটি জেলা—বগুড়া ও দিনাজপুর—থেকে এর কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পাইলট প্রকল্প হিসেবে এই দুই জেলাকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে সুবিধাভোগীরা দ্রুত এর সুফল পেতে পারেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বগুড়া ও দিনাজপুর জেলার মোট আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু হতে পারে। এই দুই উপজেলার অভিজ্ঞতার ভিত্তিতেই পরবর্তী সময়ে কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ খানা জরিপের তথ্য ব্যবহার করা হবে। ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে সরাসরি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে বিধবা, বয়স্ক এবং নারীপ্রধান পরিবারগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

3

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

4

পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

5

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

6

জমিয়তের ইফতার বিতরণ

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি

11

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

12

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

13

মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

14

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানে

17

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

20