আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

স্টাফ রিপোর্টার: গত সপ্তাহে দায়িত্বগ্রহণের পর আজ সোমবার দেশের সব ফেডারেশনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৈঠকে বিসিবি’র পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন।


জাতীয় ক্রীড়া পরিষদে বৈঠক শেষের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ফারুক আহমেদ বলেন, ‘আমি আসলে ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। তিনি একজন খেলোয়াড় মনের মানুষ।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী সভা শুরু করেছেন অত্যন্ত চমৎকারভাবে। তিনি আমাদের মাঠ ও ক্রীড়া উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন। স্কুল-কলেজের কারিকুলামে খেলাধুলা এবং ক্রীড়া শিক্ষকদের বিষয়েও মনোযোগ দেবেন। দেশের ৫২টি ফেডারেশনের সমস্যার প্রতি তিনি খেয়াল রেখেছেন, নোট নিয়েছেন, আশা করি এসব নিয়ে কার্যক্রম হবে।’

ফারুক বলেন, ‘আমি আরও প্রস্তাব দিয়েছি, ভবিষ্যতে এই ধরনের বৈঠকগুলো পাঁচটি করে ফেডারেশন নিয়ে করলে আরও বিস্তারিত আলোচনা সম্ভব হবে, যা সবার জন্য লাভজনক হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

শকুর খাদ্য সামগ্রী উপহার

6

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

7

বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানে

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

12

ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদ-

13

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

14

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

18

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল

19

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

20