আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় কারাগার থেকে বের হয়েই খুন হলেন ইমন

‎স্টাফ রিপোর্টার
নারায়নগঞ্জের ফতুল্লায় কারগার থেকে বের হওয়ার ঘন্টা খানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হলেন ইমন (৩৯) নামের এক যুবক।
‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার  দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ীর সামনে এঘটনা ঘটে।
নিহত ইমন  মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর  খৈয়ামের পুত্র।
নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান,দীর্ঘ কারাভোগের পর আজ (সোমবার)  রাত সাড়ে সাতটার দিকে জামিনে কারাগার থেকে বেরিয়ে বাসায় আসে। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস মোবাইলে ফোন করে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ফেরদৌস তার পুত্র ইমনকে  সন্ত্রাসী জাহিদ,চক্ষু হৃদয়,বিল্লালের পুত্র হৃদয় সহ অপর সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। পরে জাহিদ ও অপর সন্ত্রাসীরা তার ছেলেকে এলোপাতাড়ি ভাবে কোপায়৷ তার ছেলে তখন দৌড়ে পাশ্ববর্তী সাদেক মিয়ার বাড়ীতে গিয়ে আশ্রয়ের চেস্টা করলে সেখানে ও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ইমন কে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ইমনকে মৃত ঘোষনা করে। তিনি আরো জানান হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয় ও আজ কারাগার থেকে জামিনে বের হয়ে আসে। নিহত ইমন তার সাথে ইলেক্ট্রিকের কাজ করতেন।


বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তিনি নিজেও এসেছেন। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করেছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

5

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

8

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

13

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

হেরেও সংসদে যেতে পারেন পাটোয়ারী

18

সরকার গণতন্ত্র-আইনের শাসন নিশ্চিত করবে

19

নমুনা নোট নিয়ে কন্টেন্ট বানানো ইস্যুতে সতর্কবার্তা

20