আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে বিএনপির ৬ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা

বন্দর প্রতিনিধি 
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ফুলহর এলাকায় একটি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে ৬জন বিএনপি নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে।

শুক্রবার ২০ ফেব্রুয়ারী রাতে মদনপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মিতু আক্তার বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও আরো ৫জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, মদনপুর ফুলহর এলাকার শহিদুল্লাহ পাইসার ছেলে এসএম মোমেন, মৃত মহব্বত আলীর ছেলে মো. শফিউল্লাহ (৪০), হাবিব উল্লাহর ছেলে এসএম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল (২২), জাহেরুল্লাহর ছেলে দ্বিপ হোসেন (২৮), আলাল হোসেন এর ছেলে আরাফাত (১৮), রিয়াজ উদ্দিন এর ছেলে সুজন (১৯)।

এর মধ্যে এসএম মোমেন বর্তমানে মহানগর তাতীদলের যুগ্ম আহবায়ক পদে রয়েছেন।

মামলার এজাহারে বাদী মিতু আক্তার উল্লেখ করেন, বিবাদীগণ আওয়ামী লীগ এর দোসর ছিল ৫ আগস্টের পর তারা বিএনপি সেজে এলাকার নিরীহ মানুষদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় করে আসছে।

সেই ধারাবাহিকতায় তার কাছেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাকে হাসপাতাল পরিচালনা করতে দেয়া হবে না বলে হুমকি প্রদান করেন।

গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে ৪ টায় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মদনপুর স্পেশালাইজড হাসপাতালে প্রবেশ করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন, মিতু আক্তার বিবাদীদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিবাদীগণ তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, মারপিট কারার জন্য উদ্যত হয়।

পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় তারা পুনরায় হাসপাতালে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।  এ সময় তারা বিল্ডিংয়ের কেয়ারটেকার মো. সালাউদ্দিন (৩৬), কে মারধর করে রক্তাক্ত জখম করে, তার পকেটে থাকা বিল্ডিংয়ের ভাড়া বাবদ নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে যায়।  বিল্ডিংয়ের কেয়ারটেকার সালাউদ্দিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে দেখিলে বিবাদীগন আমাদের প্রকাশ্যে খুন-জখমের হুমকি প্রদান করে চলে যায়।

এ ব্যাপারে বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

1

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

2

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

সরকার গণতন্ত্র-আইনের শাসন নিশ্চিত করবে

5

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

6

সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী এডভোকেট আসমা হেলেন বিথী

7

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

8

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

9

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

13

কালামের প্রচারণায় উপেক্ষিত হেভিওয়েটরা

14

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

17

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

18

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

19

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সংসদ:

20