আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফসলি জমির মাটি কাটায় জরিমানা

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে পাঁচ ব্যক্তিকে আটক করে জরিমানা ও দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা চকে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে হাতেনাতে আটক করা হয়— মো. কাউসার, দীপু মোল্লা, রুবেল, হুমায়ুন এবং মো. কাউসার মিয়াকে।
আদালতের নির্দেশে আটককৃতদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমি কেটে মাটি বিক্রির ফলে কৃষিজমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, কৃষিজমি রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা রয়েছে এবং এই ধরণের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেটকাটা রকিসহ গ্রেফতার ৫

1

হানিয়ার নকল বিয়ে!

2

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

3

খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী

4

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

5

ত্বকীর মায়ের খোলা চিঠি

6

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন

9

বেঁচাকেনা জমে উঠেছে

10

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যোগ দেবে ইতালি

11

আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়?

14

আধিপত্যের দ্বন্দ্বে ’কিলার বাবু’ খুন

15

‘রমজানের পরেই সিটি নির্বাচন’

16

বেড়েছে তেলের দাম, সরবরাহে ঘাটতি

17

‘ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যাবস্থা’

18

এমপি আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা

19

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

20