আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
এদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, প্রথম অধিবেশনে বেশ কিছু সুপ্রস্তাব আসবে এবং সেগুলোর ওপর আলোচনা হবে।
পরবর্তী সময়ে জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ (অর্ডিন্যান্স) উত্থাপন করা হবে।
এর আগে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সংসদের প্রথম অধিবেশন ও ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পর সক্রিয় রনি!

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

একাধিক রেকর্ডের ম্যাচে আয়ারল্যান্ডের জয়

4

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

5

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

6

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

7

ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি

8

মধ্যযুগীয় স্থাপত্য গোয়ালদী মসজিদ

9

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

10

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করছে

11

ভোটের কালি শুকানোর আগেই খাল খনন

12

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

13

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

14

হুইপ হচ্ছেন আজাদ!

15

‘ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে’

16

টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি

17

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

18

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20