আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘মাদক ও যানজট মুক্ত শহর গড়ার আহবান’

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বাদ আসর শহরের মিশনপাড়া এলাকায় দলটির নিজস্ব কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে এই কর্মসূচী সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “মাহে রমজান মূলত কোরআন নাজিলের মাস। কোরআন কেবল আলমিরাতে সাজিয়ে রাখার জন্য নয়, বরং একে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।” তিনি সূরা নাস-এর আলোকে হেদায়েত প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন এবং মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী যারা আদেশ ও নিষেধ মেনে চলবে, তাদের জন্য জান্নাত অবধারিত। দেশে যদি কোরআনের আইন ও ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হয়, তবেই নামাজ ও জাকাত ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠিত হবে।” তিনি ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।
মহানগরী জামায়াতের সাংগঠনিক পূর্ব থানার সেক্রেটারি মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জামায়াত ১২ নং পশ্চিম ওয়ার্ড সভাপতি হাফেজ বেলাল হোসাইন।
হাফেজ সাইফুল্লাহ সালিম-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী কালিমুল্লাহ। ইফতার মাহফিলে বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনসহ মহানগরী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং মিশনপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী

1

‘তারেক রহমান গ্রীন ও ক্লিন সিটি চান’

2

জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদন আহ্বান

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

ফতুল্লায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

5

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

6

মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বহিষ্কার

7

সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দেলনের হত্যাচেষ্টা মামলার আসামি ওয়ার্ড

8

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্ব

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

জলাবদ্ধতা নিরসনে ব্যাবস্থা নিচ্ছেন আল আমিন

11

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

12

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর

13

ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

14

বন্দরে বিএনপির ৬ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা

15

প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা নিয়ে ইসির পরিপত্র

16

‘অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স’

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

19

টাকাসহ জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

20