আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতভর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২২

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৬ জন মাদক কারবারিসহ চুরি ও অন্যান্য অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১০ পুরিয়া হেরোইন, ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
বুধবার (৪ মার্চ) ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী বাঘমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আরিফ হাসনাত শাওন (২১), মো. জয় (২৩), মো. নুরুজ্জামান (৫৫), মো. লুৎফর রহমান (২৮), দ্বীন মোহাম্মদ (৪৫), আমেনা বেগম (৪২), খোকু মনি (৪০), আমেনা বেগম (৫৮), সুলতানা বেগম (৩৮), রাবিয়া বেগম (৫৮), আলেহা বেগম (৫৫), শুভ (২৭), রাজ (২০), শাকিল (১৯), মনির হোসেন হৃদয় (২৬), শাহ আলম (৩২), হৃদয় (৩০), ওমর ফারুক (৪০), মো. কবির হোসেন (৩৫), মো. মাইন উদ্দিন (১৯), রাকিব (২৩) ও ইব্রাহিম (২২)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি দুটি চোরাই অটোরিকশা উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। 
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনার হত্যার সঙ্গে জড়িত আ.লীগের সাবেক এমপি কলকাতায়

1

ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

2

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

3

সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী এডভোকেট আসমা হেলেন বিথী

4

এবার ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

5

কবে হবে ছাত্রদলের কমিটি!

6

পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও কমিশনার

7

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

‘কুরআনের আইন ছাড়া শান্তি সম্ভব নয়’

10

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

11

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

12

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

13

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরি

14

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

15

নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

16

চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা

17

আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে: টুকু

18

ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে

19

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

20