আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেন দীর্ঘদিনের রীতি ভেঙে কালো রঙ ধারণ করল এয়ার নিউজিল্যান্ড

স্টাফ রিপোর্টারঃ বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক বিমান সাদা রঙের থাকে। কিন্তু এয়ার নিউজিল্যান্ড দীর্ঘদিনের এই রীতি ভেঙে কালো রঙকে নিজের বিশেষ পরিচয় হিসেবে গ্রহণ করেছে।

২০০৭ সালে, এয়ারলাইনটি প্রথম বোয়িং ৭৭৭ কে সম্পূর্ণ কালো রঙে রূপান্তরিত করে, যা ছিল নিউজিল্যান্ডের বিখ্যাত রাগবি দল অল ব্ল্যাকস–কে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। শুরুতে শ্রদ্ধা জ্ঞাপন হিসেবে শুরু হলেও পরে এটি স্থায়ীভাবে এয়ারলাইনের ব্র্যান্ড পরিচয়ের অংশে পরিণত হয়।

বর্তমানে এয়ার নিউজিল্যান্ডের বহরে ১১৫টি বিমান রয়েছে, যার মধ্যে ১২টি বিমানের কাজ চলছে। এদের বোয়িং ৭৭৭-৩০০ইআর হলো বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ কালো বাণিজ্যিক বিমান। আগস্ট ২০২২-এ এয়ারলাইনটি এয়ারবাস এ৩২১নেও কে সম্পূর্ণ কালো রঙে উপস্থাপন করে, যা স্টার এলায়েন্স নেটওয়ার্কে প্রথম সব কালো বিমান হিসেবে পরিচিতি পায়।    

দেশটির কর্মকর্তারা বলছেন, কালো রঙ বিমান সুরক্ষা বা কর্মক্ষমতার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। মূলত বিমান রঙের কাজ হলো বাহ্যিক অংশকে রক্ষা করা এবং পরীক্ষায় দেখা গেছে কালো ও সাদা বিমানে কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই।

এয়ার নিউজিল্যান্ডের জন্য কালো রঙ কেবল নকশার বিষয় নয়, এটি জাতীয় পরিচয়ের প্রতীক। এয়ারলাইন জানায়, কালো রঙ নিউজিল্যান্ডের সংস্কৃতি, ক্রীড়া মনোভাব ও জাতীয় গর্বের প্রতিফলন, যা দেশের জন্য বিশ্বব্যাপী একটি অনন্য উপস্থিতি নিশ্চিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আপিল বিভাগে নাহিদ

1

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

দিল্লি-কাবুল অক্ষশক্তি বনাম ইসলামাবাদ, নতুন সমীকরণে দক্ষিণ এ

4

জমিয়তের ইফতার বিতরণ

5

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

6

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

7

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

8

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

9

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী এডভোকেট আসমা হেলেন বিথী

12

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

13

টাকাসহ জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

14

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরান

15

ইসরাইলে এক ডজন মার্কিন যুদ্ধবিমানের অবতরণ

16

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

17

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

18

এনআইডি পাবে ১৬ বছর বয়সিরাও

19

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

20