আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কার

সোজাসাপ্টা রিপোর্ট:  শেরপুর-১ (সদর) আসনটি স্বাধীনতার পর দুই দফা বিএনপির (১৯৯৬ এর ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে একবার সহ) দখলে ছিল। পরবর্তীতে দুই দফা জাতীয় পার্টি এবং সর্বশেষ ছয় দফায় আওয়ামী লীগের দখলে ছিল ৩০ বছর।  তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি দখলে নিলেন জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।  বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা.সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার কপাল পুড়েছে। যদিও প্রিয়াঙ্কা বেশ আলোচিত প্রার্থী ছিলেন। 

হাফেজ রাশেদুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।  ২০২৪ এর ৫ আগস্টে দেশের পট পরিবর্তনের পর এলাকায় এসে একটানা নির্বাচনি কাজ করেন।

এই আসনে ২০০১ ও ২০০৮ সালে বিএনপির চার দলীয় জোট হিসেবে জামায়াতকে আসনটি ছেড়ে দেয়। ওই সময় আসনটিতে তৎকালের কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত কামারুজ্জামান নির্বাচন করেন। কিন্তু কোনোবারই তিনি জয়ী হতে পারেননি।  এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সালে দলীয়ভাবে নির্বাচন করে কামারুজ্জামান পরাজিত হন।  

আসনটিতে ১৯৭৯ সালে প্রথম বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল তৎকালীন মন্ত্রী খন্দকার আব্দুল হামিদ।  ১৯৮৬ ও ১৯৯১ সাল পর্যন্ত জাতীয় পার্টির দখলে থাকে এই আসনটি।  এরপর ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর আসনটি আওয়ামী লীগের দখলে থাকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

3

হানিয়ার নকল বিয়ে!

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

6

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

9

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

13

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

14

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

18

বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20