আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

সোজাসাপ্টা রিপোর্ট:  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তানও রয়েছে। তবে মাঝেমধ্যেই বিচ্ছেদ বা নতুন করে বিয়ের গুঞ্জন সামনে আসে। এবার একটি পডকাস্টে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন বুবলী।

পডকাস্টে সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে বিয়ে করছেন? জবাবে বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।

অভিনেত্রীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’ 

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, বৈবাহিক অবস্থান বলতে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে; ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

তার বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি—এ বিষয়টিই তিনি জোর দিয়ে জানাতে চেয়েছেন। বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী বলেন, ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই ঠিক হয়ে যায়। 

ভালোবাসা দিবস ঘিরে প্রকাশিত ওই পডকাস্টে দাম্পত্যের পাশাপাশি নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন বুবলী। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন এ অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

3

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

4

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

5

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

6

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

13

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

14

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

19

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

20