আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে দুই বিসিএসে সাফল্য পেয়ে ডা. রায়হান ডাক পেলেন প্রশাসনে

স্টাফ রিপোর্টার: ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সেই স্বপ্নকে হাতের মুঠোয় করে সাফল্যের একের পর এক সিঁড়ি টপকে যাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কুশাব গ্রামে জন্ম নেওয়া ডা. রায়হান আহমেদ। এই তরুণ চিকিৎসক একই সঙ্গে ৪৫তম ও ৪৬তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তবে এখানেই থেমে নেই; বর্তমানে তিনি ৪৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের ভাইভাতেও অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী।
তার বাবা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও মা রিনা পারভীনের স্বপ্ন আর নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি এই সাফল্যের পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন ডা রায়হান আহমেদের স্ত্রী ডা. মানসুরা জাহান। মানসুরা বর্তমানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত আছেন।
শিক্ষা জীবণের প্রতিটি ধাপে ডা. রায়হানের ছিল ঈর্ষণীয় সাফল্য। প্রতিটি পাবলিক পরীক্ষায় তিনি ট্যালেন্টপুলে বৃত্তি ও জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। তার এমন সাফল্যে আবেগআপ্লুত বাবা আবু বকর সিদ্দিক বলেন, “রায়হান শুধু আমাদের সন্তান নয়, সে পুরো এলাকার গর্ব। তার জন্য সবার কাছে দোয়া চাই যেন সে অর্জিত জ্ঞান দিয়ে মানুষের প্রকৃত সেবা করতে পারে”। তার এই সাফল্যে স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
ভবিষ্যতে দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ডা. রায়হান বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। রূপগঞ্জের এই কৃতি সন্তান আগামী দিনে দেশের স্বাস্থ্যসেবা বা প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

3

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

6

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

7

মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

8

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সরকার গণতন্ত্র-আইনের শাসন নিশ্চিত করবে

11

কবির খানের কন্যার মৃত্যুবার্ষিকীতে দোয়া

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

14

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

15

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

16

মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

17

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

18

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20