আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুম ভাঙ্গেনি তিতাস গ্যাস কতৃপক্ষের

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুদিন আগে নরসুন্দর মিন্টুর মৃত্যুতেও টনক নড়েনি তিতাস গ্যাস কর্মকর্তাদের। 
বৃহস্পতিবার রাতে ফের একই স্থানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আশপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি কাপড়ের দোকানে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপাশে আরেকটি চা পানের দোকানও আগুনে পুড়ে ক্ষতি হয়েছে। ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত ঢাকা টেক্সটাইল মিলস সংলগ্ন কাদির মিয়ার মার্কেটের সামনে ড্রেনের ভিতর দিয়ে যাওয়া তিতাস গ্যাসের সংযোগ লাইনে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রথম ইফতারের পরপরই ড্রেনের ভিতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে চারপাশে গ্যাসের আগুন ছড়িয়ে পড়ে। তখন বিস্ফোরণের কাছে ওয়াজ উদ্দিনের কাপড়ের দোকানে ও আক্কাস মিয়ার চা পানের দোকানে আগুন ধরে যায়। এসময় আশপাশের কলকারখানা থেকে অগ্নিনির্বাপক একাধীক সিলেন্ডার এনে ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়। এসময়ের মধ্যে দুটি দোকানেরই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এলাকাবাসীর অভিযোগ সস্তাপুর গাবতলা মোড় থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের পাশ দিয়ে ড্রেনের মাঝখান দিয়ে তিতাস গ্যাসের লাইন রয়েছে। এ স্থানের একাধীক জায়গায় লিকেজ থেকে দীর্ঘদিন ধরেই গ্যাস বের হচ্ছে। এতে প্রায় সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে পথচারী থেকে শুরু করে আশপাশের বাড়ি ঘর ও কলকারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবিষয়ে একাধীকবার তিতাস গ্যাস আঞ্চলিক শাখায় অভিযোগ করেও কোন সুফল পায়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন। এরমধ্যে ১৩ ফেব্রুয়ারী বিকেল ৫টার দিকে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে সেলুন মালিক নরসুন্দর মিন্টু সহ ৫জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৫ দিন ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গত মঙ্গলবার বিকেলে মারা যান মিন্টু। এলাকাবাসী দ্রুত তিতাস গ্যাসের লিকেজ মেরামত করার দাবী জানান।
তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান,  খবর পেয়ে জরুরী টিম পাঠানো হয়েছে। এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

2

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

3

সতেরো বছর পর আজ ভোট দেবে না.গঞ্জবাসী

4

মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

5

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

6

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

7

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

8

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

9

ঘুম ভাঙ্গেনি তিতাস গ্যাস কতৃপক্ষের

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

12

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

20