আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

সোজাসাপ্টা রিপোর্ট: ভ্যালেনটাইনস ডে উপলক্ষ্যে প্রকাশ হল কানাডা প্রবাসী সংগীতশিল্পী আনিসুর রহমান রানার ভালোবাসার গান ‘শুদ্ধ ভালোবাসা’। রানার কণ্ঠে গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন এলআরবি ব্যান্ডের গিটারিস্ট ও কম্পোজার আবদুল্লাহ আল মাসুদ। এটি শিল্পীর প্রকাশিত দশম মৌলিক গান। 

গানটির একটি মিউজিক ভিডিও ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটির ভিডিও ধারণ করেছে নাজার আয়ানুর রহমান আর সম্পাদনার দায়িত্বে ছিলেন এস আইচ পলাশ। গানের অডিও প্রকাশ হয়েছে স্পটিফাইতে। 

আনিসুর রহমান রানা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আব্দুল্লাহ আল মাসুদ ভাই এর কথা ও সুরে আমার দশম মৌলিক গান ‘শুদ্ধ ভালোবাসা’ সবার জন্য।  শুদ্ধ ও প্রকৃত ভালোবাসা এখনো মানুষ নিঃস্বার্থ ভাবে ধারণ করে, অনেকে হয়তো তার খোঁজ পায়, অনেকের হয়তো সারাজীবন চলে যায় এর সন্ধানে। 

কিন্তু এ অমূল্য ভালোবাসা মানুষের জীবনকে অর্থবহ ও স্বর্গীয় করে তুলে। সেই শুদ্ধ ভালোবাসার সন্ধানে ও আশা থেকেই এ গানের সৃষ্টি। আশা রাখি গানটা অনেকের ভালো লাগবে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। 

সংগীতশিল্পী আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক। কিন্তু গান তার সত্তায় মিশে আছে। 

রানা গিটারের সুর আর গানে বাংলা ভাষাভাষী সংগীতপ্রেমীদের মাতিয়ে চলেছেন। ইতোমধ্যে এই সংগীতশিল্পী কানাডার স্টেজগুলোতেও গান পরিবেশন করেছেন। সামাজিক মাধ্যম ও ইউটিউব, স্পটিফাইতে তার গান ইতোমধ্যে বেশ সমাদৃত হয়েছে।  মূলত মৌলিক বাংলা গান নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

3

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

4

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

7

কে হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

10

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

11

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

12

এমপি আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা

13

রূপগঞ্জে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ

14

শকুর খাদ্য সামগ্রী উপহার

15

সতেরো বছর পর আজ ভোট দেবে না.গঞ্জবাসী

16

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

17

সংরক্ষিত নারী আসন- বিএনপি ৩৫, জামায়াত ১১

18

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20