আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফলের বাজারে অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নারায়ণগঞ্জে ফলের বাজারে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের ২ নম্বর রেলগেট এলাকা ও নিতাইগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে রমজানে চাহিদাসম্পন্ন খেজুর ও অন্যান্য মৌসুমি ফলের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো এবং প্রতিটি খেজুরের বক্সের ওপর নাম ও দামের ট্যাগ স্পষ্টভাবে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওজনে কম না দেওয়া এবং মোটা ওজনের ঠোঙা ব্যবহার থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা খাদ্য পরিদর্শক সালাউদ্দিন জুয়েল এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন। 
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো রমজান মাসজুড়ে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি

9

’দেলোয়ার ক্ষোভে’ ডুবেছে ধানের শীষ

10

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

14

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

15

৬০.২৬ শতাংশ গণভোট পড়েছে ‘হ্যাঁ’ জিতেছে

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20