আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবদলকে সোচ্চার হতে বললেন মান্নান

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ। যুবকদের সংগঠিত ও সুসংহত প্ল্যাটফর্ম হিসেবে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি মান্নান বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক। তাই মাদক নির্মূলে যুবদলসহ সচেতন যুবসমাজকে সোচ্চার হতে হবে। যুবদলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সমাজ থেকে মাদক অনেকাংশেই নির্মূল করা সম্ভব।
তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত তাদের আর কোনো ছাড় দেয়া হবে না। যেখানেই তাদের দেখা যাবে সেখানেই প্রতিহত করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা করবো।
প্রশাসনের উদ্দেশ্যে এমপি মান্নান বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কোনো ধরনের তদবির বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধীদের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্

1

এক কার্ডেই রাষ্ট্রীয় সব সুবিধা

2

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

3

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

4

কত ভোটের ব্যবধানে জিতলেন সেই আলোচিত কায়কোবাদ?

5

আইভীর জামিন নামঞ্জুর

6

পরিবহন খাতে দিনে ১০০ কোটি চাঁদা

7

ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ

8

নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক কে এই সাখাওয়াত?

9

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

10

১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

11

বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হবেন বুমরাহ

12

এতিমদের সাথে আজাদের ইফতার

13

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

14

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্ব

15

হেরেও সংসদে যেতে পারেন পাটোয়ারী

16

সিদ্ধিরগঞ্জের বাঘমারাতে সক্রিয় ৩০ মাদক ব্যবসায়ী

17

‎৬ প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

18

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

19

মান্নানের পাশে হত্যা মামলার আসামিরা!

20