আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ছালামতের তাণ্ডব: কালাপাহাড়িয়ায় আতঙ্ক, হামলায় আহত ১০

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইফতারের সময় বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী ছালামতসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী ছালামতের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আনোয়ার হোসেন দিপুর পক্ষের অভিযোগ, ইফতারের সময় তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন দিপু, বেপারী মিয়া, কুদ্দুস মোল্লা, হাজেরা বেগম, মোসলেমা আক্তার, সুজন ও শাকিলসহ আরও কয়েকজন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সালাউদ্দিন চৌধুরী ছালামত। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। কিস্তির পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষের লোকজনই প্রথমে হামলা চালায় বলে দাবি করেন তিনি। তাঁর পক্ষের চারজন আহত হয়েছেন বলেও জানান।

এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি আড়াইহাজার থানায় মামলা নম্বর–২৮ দায়ের করা হয়েছে। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

1

এনআইডি পাবে ১৬ বছর বয়সিরাও

2

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

3

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ প্রদান

4

সুপার এইট নিশ্চিত ৬ দলের, দুশ্চিন্তায় পাকিস্তান-অস্ট্রেলিয়া

5

বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

6

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

7

সতেরো বছর পর আজ ভোট দেবে না.গঞ্জবাসী

8

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

11

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

12

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

13

জমজমাট ইফতার বাজার

14

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

15

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

16

টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি

17

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্ব

18

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

19

বিএনপি নেতা ছালামতের তাণ্ডব: কালাপাহাড়িয়ায় আতঙ্ক, হামলায়

20