আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বড় ক্ষতির মুখে পড়েছে চীন। গত বছর ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জবাবে চীন একাধিক দফায় পাল্টা শুল্ক আরোপ করেছিল। তবে সেটি গত বছরের নভেম্বরে সীমিত করেছে। তবে সাম্প্রতিক ইস্যুতে আবারও শুল্কারোপের কথা ভাবছে বেইজিং।

ট্রাম্প চীন থেকে আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করেছেন। কয়েকদফায় সেটি বেড়ে কয়েকগুণ হয়েছিল। জবাবে চীন কৃষিপণ্য ও জ্বালানি খাতে নির্দিষ্ট শুল্ক আরোপ করে। বিরল খনিজ (রেয়ার আর্থ) খাতে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছিল। এতে দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়।

শুল্কারোপের ঘোষণা ট্রাম্প দেওয়ার পরপরই মার্কিন সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস তার আরোপিত শুল্ক বাতিল করে দেয়। ওই আইনের অধীনে চীন থেকে আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করা হয়েছিল।

রায়ের পর ট্রাম্প বলেন, তিনি ‘ট্রেড অ্যাক্ট’-এর সেকশন ১২২-এর অধীনে সব দেশের পণ্যের ওপর নতুন করে ১০% শুল্ক আরোপ করবেন। পরে ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি জানান, এই হার বাড়িয়ে ১৫% করা হবে।

ট্রাম্পের এমন ঘোষণার পর চীন যুক্তরাষ্ট্রের নীতিগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সমন্বয় করবে কি না, সে বিষয়ে ‘যথাসময়ে’ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসন্ন ষষ্ঠ দফা যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় চীন খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। চীন সব ধরনের একতরফা শুল্ক আরোপের বিরোধিতা করে আসছে এবং যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহার ও ভবিষ্যতে এমন শুল্ক আরোপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফরে যাবেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ঠিক আগেই এই সফরের ঘোষণা দেওয়া হয়, যা ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

4

এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

5

মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্

6

কোন মন্ত্রণালয় কে পেলেন

7

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

8

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

9

দিল্লি-কাবুল অক্ষশক্তি বনাম ইসলামাবাদ, নতুন সমীকরণে দক্ষিণ এ

10

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

13

মন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

17

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

18

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20