আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

‎নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ২জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপরে উপজেলার আনন্দ বাজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ( কাঁচপুর রাজস্ব ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে অভিযান চালানো হয়।
কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (‘১) (ক) ও (ঙ) -এর সংশ্লিষ্ট ধারায় ২টি পৃথক মামলায় ২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ভ্রাম্যমান  আদালতের অভিযান টের পেয়ে বেশকিছু দোকানদার দোকান বন্ধ করে সটকে পড়েন।  
সহকারী কমিশনার ভূমি ( কাঁচপুর রাজস্ব ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

আবেগঘন পোস্ট এটিএম কামালের

3

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

7

এক ম্যাচ হেরেই ঘোর অন্ধকারে সূর্যদের পৃথিবী

8

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

9

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

10

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

11

fgdfgfdgdfg

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি

14

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20