আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

স্টাফ রিপোর্টার
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৮ মার্চ যেন সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর মাঠে উদযাপনের ঝলক দেখান সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভারতের পতাকা সঙ্গে নিয়ে উদযাপন করতে গিয়ে হঠাৎই সমালোচনার মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় তিনি পতকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন। পুনের ওকিল ওয়াজিদ খান শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা বুধবার (১১ মার্চ) এনডিটিভিকে নিশ্চিত করেছেন যে, এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন।             

ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। পান্ডিয়ার পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’ 

 পাতাকা অবমাননার অভিযোগ নিয়ে শিবাজি নগর থানায় ওয়াজিদ প্রথমে অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে চায়নি। পরে পুনের উকিল যুক্তি দেখিয়ে থানায় মামলার কার্যক্রম শুরু করেন। ওয়াজিদ বলেন, ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু পান্ডিয়ার বিরুদ্ধে যখন শিবাজি নগর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, তারা বলেছিল, ‘ঘটনাটি এখানে ঘটেনি। অন্য কোথাও ঘটেছে।’ তখন আমি বললাম, ‘জাতীয় পতাকা পুরো দেশের প্রতীক। তাই শিবাজি নগর থানাতেও অভিযোগ করতে পারি।’ তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপি দিয়েছে। এখন দেখা যাক কী হয়।’
বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ভারতের পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত-কোহলি। আহমেদাবাদে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার পর একই রকম দৃশ্যের অবতারণা করেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তবে পতাকা গায়ে জড়িয়ে শুয়ে পড়ার কারণে মূলত তোপের মুখে পড়েন পান্ডিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল

1

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

2

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনের দাবি

5

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

6

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

7

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

8

বিকল্প মূল্যায়নে অধৈর্য্য নেতারা

9

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন বাছির জামাল

10

চাঁদাবাজদের বিরুদ্ধে ফেরদৌসের হুংকার!

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

খেয়াঘাটে সন্ত্রাসী হামলা

13

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

14

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত

15

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফ

16

আবার সক্রিয় মাসুদুজ্জামান

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

মেঘনা ডিপোতে কর্মবিরতিতে শ্রমিকরা

19

শিশুদের নিয়ে ইফতার করলেন এমপি দিপু

20