আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

খেয়াঘাটে সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার
বন্দর খেয়াঘাটে জমা টাকা না দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে খেয়াঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্ধিরগঞ্জের নব্য বিএনপি নেতা চাঁদাবাজ মঞ্জুসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে আয়নাল হক (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী মাঝি আহত হয়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ বন্দরে বর্ণালী খেয়াঘাটে এ সন্ত্রাসী হামলার  ঘটনাটি ঘটে। ওই সময় সন্ত্রাসীরা  খেয়াঘাট বন্ধ করে দেওয়ার ঘটনায় দুই পাড়ে শতশত যাত্রীরা চরম ভোগান্তি পরে।
এ ব্যাপারে বর্ণালী খেয়াঘাটের মাঝিরা ক্ষোভ প্রকাশ করে জানায়, গত ২০২৪ইং সালের (৫ আগস্ট) ফ্যাসিস্ট আওয়ামীলীগ  সরকারের পট পরিবর্তনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানার মাঝিপাড়া এলাকার নব্য বিএনপি নেতা মঞ্জু ও সাহাবুদ্দিন গংরা নারায়ণগঞ্জ বন্দরের  বর্ণালী খেয়াঘাটটি  দখলে নেয়। ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজ   মঞ্জুসহ তার সাঙ্গপাঙ্গরা উল্লেখিত খেয়াঘাটের মাঝিদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ২০ জন মাঝির কাছ থেকে প্রতিমাসে ৬৪ হাজার টাকা  হাতিয়ে নিচ্ছে।
এর ধারাবাহিকতা মঙ্গলবার সকাল ১০টায় মঞ্জু ও শাহাবুদ্দিনসহ তাদের সন্ত্রাসী বাহিনী বর্ণালী খেয়াঘাটে এসে মাঝিদের নিকট ঘাটজমা টাকা দাবি করলে ওই সময় মাঝিরা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এ ঘটনায় মঞ্জুসহ তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে বাকপ্রতিবন্ধী মাঝি আয়নাল হককে বেদম ভাবে পিটিয়ে খেয়াঘাটের নৌকা চলাচল বন্ধ করে দেয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ  অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে

1

‘শহরকে অভিশাপ মুক্ত করতে চাই’

2

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

3

হীরাঝিল সমাজকল্যাণ সমিতির নামে চাঁদাবাজি

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ আদায়ে এক যুবক গ্রেফতার

6

নাসিকের অংশীজন সভা

7

এবার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে মামলা

8

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলালকে পদায়ন

9

দিল্লি-কাবুল অক্ষশক্তি বনাম ইসলামাবাদ, নতুন সমীকরণে দক্ষিণ এ

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

সেহেরী বিতরণ করলেন জাকির খান

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

14

যানজট সমস্যার কেন্দ্রে হকার

15

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

পজেটিভ নারায়ণগঞ্জ গড়বো---আল আমিন

17

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

18

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20