আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন বাছির জামাল

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)। তাকে এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এটি কার্যকর হবে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাংবাদিক বাছির জামাল বর্তমানে আমার দেশের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিবের দায়িত্বে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন বাছির জামাল। তিনি আমার দেশ ছাড়াও সংবাদ, মানবজমিন, মানবকণ্ঠসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। সাংবাদিকতার বেশির ভাগ সময় তিনি বিএনপি বিটে কাজ করেন। এছাড়া তিনি দীর্ঘ দিন সংসদ বিটের সঙ্গে যুক্ত ছিলেন। বাছির জামাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
নিয়োগ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী বাছির জামালকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

1

আজও খোঁজ মেলেনি ৬টি পারমাণবিক বোমার, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট

2

সেহেরী বিতরণ করলেন জাকির খান

3

২৬ মার্চে আলোকসজ্জা করা যাবেনা

4

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

5

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

6

প্রার্থীরা ব্যানার অপসারণ করেননি!

7

লাঙ্গলবন্দ পুন্যস্নানের ঘাট পরিদর্শন

8

দুই সংসদ সদস্যকে সংবর্ধনা

9

ভোগান্তি বাড়াতে পারে লাঙ্গলবন্দ ব্রিজ

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

সরকার গণতন্ত্র-আইনের শাসন নিশ্চিত করবে

12

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

13

ইরানে সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

14

‘নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়ে ওঠা সম্ভব নয়’

15

গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

16

‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

17

পেদ্রোর হ্যাটট্রিকে বড় জয় চেলসির

18

রাজপথে থাকা নারীরা পাবেন অগ্রাধিকার

19

‘রাস্তায় ভ্যান, চৌকি থাকবে না’

20