আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাব যেভাবে পড়ছে খেলার দুনিয়ায়

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আক্রমণ শুরুর পর ইরানের পালটা জবাবে সংঘাত ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধের কালো ছায়া বিশ্ব ক্রীড়াঙ্গনেও।
মধ্যপ্রাচ্যের প্রায় সব ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে ইরান। অনিশ্চয়তার মুখে পড়েছে বিশ্বকাপের প্লে-অফ পর্বও।
মধ্যপ্রাচ্যের অনেক দেশে বিমান চলাচল বন্ধ থাকায় এ মাসের শেষদিকে প্লে-অফে অংশ নিতে মেক্সিকোয় যাওয়া কঠিন হয়ে গেছে ইরাকের জন্য। এই পরিস্থিতিতে প্লে-অফ পিছিয়ে দেওয়ার আহ্বান জানালেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড।
আগামী ২৬ মার্চ মেক্সিকোর মন্তেরেইয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফের সেমিফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া ও সুরিনাম। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৩১ মার্চ ফাইনাল খেলার কথা ইরাকের। যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের আকাশসীমা বন্ধ রয়েছে।
আর্নল্ড মনে করেন, শুধু বিদেশি লিগে খেলা ফুটবলারদের নিয়ে দল গঠন করা হলে ১৯৮৬ সালের পর ইরাকের প্রথম বিশ্বকাপে খেলার স্বপ্ন বাধাগ্রস্ত হবে। প্লে-অফ ফাইনালের জন্য তাই সময় চাইলেন আর্নল্ড, ‘ফুটবল নিয়ে ইরাকের মানুষের আবেগ পাগলামির পর্যায়ে পড়ে। কিন্তু বিমানবন্দরগুলো বন্ধ থাকায় এখন আমরা নিরুপায়। বিকল্প পথ বের করতে কঠোর পরিশ্রম করছি। ফিফা ম্যাচ পিছিয়ে দিলে আমরা প্রস্তুতির সময় পাব। বলিভিয়া ও সুরিনাম এ মাসেই খেলুক। এরপর বিশ্বকাপের এক সপ্তাহ আগে জয়ী দলের বিপক্ষে আমরা যুক্তরাষ্ট্রে খেলতে পারি। জয়ী দল সেখানে থেকে যাবে, পরাজিত দল দেশে ফিরে যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী এডভোকেট আসমা হেলেন বিথী

1

ঈদে ভোগান্তি ও ভাড়া নৈরাজ্যের শঙ্কা

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন

4

বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার

5

খামেনি এখন ‘শহীদ’, যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’

6

ইরানে হামলা করলে ইরাক-ফাঁদে পড়তে পারেন ট্রাম্প

7

সাখাওয়াতকে প্রাইভেট হাসপাতাল সমিতির শুভেচ্ছা

8

নগরবাসীর অগাধ প্রত্যাশা

9

মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান

10

শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রশাসক

11

ফতুল্লায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

12

শ্রমিকদের শান্ত করলেন এমপি দিপু

13

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

সিদ্ধিরগঞ্জের বাঘমারাতে সক্রিয় ৩০ মাদক ব্যবসায়ী

16

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

17

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

18

আইন শৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ প্রয়োজন---দিপু ভূঁইয়া

19

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার!

20