আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদে ভোগান্তি ও ভাড়া নৈরাজ্যের শঙ্কা

সোজাসাপটা রিপোর্ট
পরিবহনে জ্বালানি তেল সরবরাহের নির্ধারিত সিলিং পদ্ধতি ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে, ভাড়া নৈরাজ্য উস্কে দেবে, যানজট ও সড়ক দুর্ঘটনা আরও একধাপ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পরিস্থিতি মোকাবিলায় অন্তত ঈদের দিন পর্যন্ত পরিবহনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছে সংস্থাটি। 
মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, আসন্ন ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ দেশের বিভিন্ন প্রান্তে গ্রামের বাড়ি যাবে।
এ ছাড়াও দেশের এক জেলা থেকে অপর জেলায় আরও ৩-৪ কোটি মানুষের যাতায়াত হবে। বিভিন্ন শ্রেণির লঞ্চে ৪০ লাখ ট্রিপ, সিএনজিচালিত অটোরিকশায় ৩০ লাখ ট্রিপ, হিউম্যান হলারে ৮০ লাখ ট্রিপ, কার-মাইক্রোবাসে ৬০ হাজার ট্রিপ, দূরপাল্লার বাস-মিনিবাসে ৩০ লাখ ট্রিপ, ঢাকার সিটিবাসে ৪০ লাখ ট্রিপ, রাইডশেয়ারিংয়ের মোটরসাইকেলে ২ কোটি ৫০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে।
বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, এত অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত সামাল দেওয়ার মতো গণপরিবহন ব্যবস্থা আমাদের নেই। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে প্রতিটি পরিবহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
এমন পরিস্থিতিতে পরিবহনে জ্বালানি তেল সরবরাহে সিলিং পদ্ধতি পরিবহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা বাধাগ্রস্ত করবে। এমন সুযোগে কিছু অসাধু পরিবহন মালিক ভাড়া নৈরাজ্য চালাবে।
তিনি বলেন, যানজট-জনজটে নিরবচ্ছিন্ন যাতায়াত বাধাগ্রস্ত হবে। বারবার জ্বালানি নিতে গিয়ে মানুষের যাতায়াত বিলম্বিত হবে।
এতে গণপরিবহনগুলোর নির্ধারিত ট্রিপ বাতিল হয়ে সিডিউল লন্ডভন্ড হতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় ঈদের দিন পর্যন্ত পরিবহনে জ্বালানি তেল সরবরাহের সিলিং পদ্ধতি বাতিল করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রুনেই সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

1

অপরাধ নির্মুলে আইনী ব্যবস্থা নিবো -এমপি আলআমিন

2

মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

3

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

4

হুইপ হচ্ছেন আজাদ!

5

নারায়ণগঞ্জ জেলা পরিষদে আলোচনায় মনির-মামুন-আনোয়ার

6

ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল তুরস্ক

7

প্যান্টের উপর জাইঙ্গা পড়লেই সুপারম্যান হওয়া যায়না---জুলকারনা

8

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

9

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

10

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

11

নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক কে এই সাখাওয়াত?

12

খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী

13

শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হ

14

সন্ত্রাসী ও মাদকের রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায়

15

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

16

নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

17

বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার

18

বিএনপি নেতা ছালামতের তাণ্ডব: কালাপাহাড়িয়ায় আতঙ্ক, হামলায়

19

আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা!

20