আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত জানিয়েছেন, সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।শনিবার (৭ মার্চ) দুপুরে সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে এই কথা জানান তিনি।   
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে। বাস্তবায়নে কাঠামো গঠনের কাজ চলছে। প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। যার মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্য কর্মী থাকবেন।  
স্বাস্থ্যখাতে দুর্নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে ভাবতে হবে এবং কাজও করতে হবে। এ পর্যন্ত যা কিছু হয়নি তা দুর্নীতির মধ্যে হারিয়ে গেছে। সঠিক তদারকি না করলে সব পরিকল্পনাই মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। তাই পাইপলাইনিং করতে হবে, যাতে স্বচ্ছতার মাধ্যমে সব কাজ সঠিকভাবে পরিচালিত করা সম্ভব হয়।
এম এ মুহিত আরও বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা পড়েন ভোগান্তিতে। আর সেবা নিশ্চিত করতে চিকিৎসকরা হাসপাতালে নিয়মিত থাকেন না। এসব নিয়েও সরকার কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

1

কৃষকদল নেতার বাড়িতে হামলা

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

5

ফলের বাজারে অভিযান, জরিমানা

6

‘বাংলাদেশ প্রশ্নে এক জায়গায় আসতে হবে’

7

প্রত্যাশা পূরণ হয়নি: আবদুল জব্বার

8

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফ

9

বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার

10

১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা

11

সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দেলনের হত্যাচেষ্টা মামলার আসামি ওয়ার্ড

12

fgdfgfdgdfg

13

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

14

কালিয়ানি খাল দখলমুক্ত করতে উদ্যোগ

15

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

16

নাসিক প্রশাসককে কালামের দুই চিঠি

17

তিন দেশে একের পর পর এক হামলা ইরানের

18

‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তা নাসিকে!

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20