স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ
জেলা ও মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনের প্রধান ফটকে দলীয় নামে ব্যানার
লাগানো হয়েছে। এসময় দলটির কয়েকজন নেতাকর্মীদের কার্যালয়ের সামনে অবস্থান
নিয়ে স্লোগান দিতেও দেখা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নং রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এসময়
ব্যানারটি লাগিয়ে দলীয় স্লোগান দেন নারায়ণগঞ্জ মহানগর ২২নং ওয়ার্ড আওয়ামী
লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগর সভাপতি পদপ্রার্থী
সাদিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জা সহ ৫/৬ কর্মী। পরে
তারা দ্রুত সরে পড়েন।
উল্লেখ, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র জনতা
গণঅভ্যুত্থানে শুরুতে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি ভাংচুর ও
আগুন লাগিয়ে দেয়। ৩/৪ দিন পরে আসবাপত্র লুট করা পর থেকে পরিত্যক্ত ভবানে
রূপ নেয়।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)
তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে আমরা পুলিশ
পাঠিয়েছি। এবিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।