আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে স্থবির অবস্থায় রয়েছে। জেলা ও মহানগর পর্যায়ে কমিটি না থাকায় দলটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে নির্বাচনের মাঠে। বিশেষ করে তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ তৈরিতে বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে তরুণ ভোটাররা যে কোনো নির্বাচনে একটি বড় ফ্যাক্টর। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রচারণায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ভোটের ফলাফলে প্রভাব ফেলে। অথচ সেই জায়গায় নারায়ণগঞ্জে ছাত্রদলের উপস্থিতি চোখে পড়ছে না। ফলে বিএনপির নির্বাচনী প্রচারণা তরুণদের কাছে কতটা পৌঁছাতে পারবে, তা নিয়ে দলটির ভেতরেই প্রশ্ন উঠেছে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের মাঠে তরুণ নেতাকর্মীদের সরব উপস্থিতি এবার বিশেষভাবে প্রয়োজন ছিল। কিন্তু ছাত্রদলের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা সেই সম্ভাবনাকে দুর্বল করে দিয়েছে। জেলা ও মহানগর ছাত্রদলের কয়েকজন নেতা ব্যক্তিগত উদ্যোগে মাঠে কাজ করার চেষ্টা করলেও সেটি সংগঠিত বা সমন্বিত নয়। একক প্রচেষ্টায় পুরো তরুণ ভোটার গোষ্ঠীকে সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে না।
আরও উদ্বেগের বিষয় হলো, বিএনপির সিনিয়র নেতারাও ছাত্রদল নেতাকর্মীদের কার্যকরভাবে ‘নার্সিং’ করতে পারছেন না। সাংগঠনিক দিকনির্দেশনা ও নেতৃত্বের অভাবে অনেক তরুণ কর্মী রাজনীতিতে আগ্রহ হারাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, আবার কেউ নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।
একাধিক সূত্র জানায়, দ্রুত ছাত্রদলের কমিটি গঠন ও মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা না গেলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ছাত্রদলকে সক্রিয় করা এখন সময়ের দাবি বলে মনে করছেন দলটির অভিজ্ঞ নেতারাও।
সব মিলিয়ে নারায়ণগঞ্জে ছাত্রদলের অনুপস্থিতি বিএনপির নির্বাচনী কৌশলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে সাংগঠনিক গতি ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা

1

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

2

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

5

আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন যারা

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

হেরেও সংসদে যেতে পারেন পাটোয়ারী

8

মদনগঞ্জে বিএনপির মান রক্ষা

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

11

মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

12

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

13

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

14

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

15

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

অপরাধ নির্মুলে আইনী ব্যবস্থা নিবো -এমপি আলআমিন

19

ভ্যালেনটাইনস ডে-তে সংগীতশিল্পী রানার ‘শুদ্ধ ভালোবাসা’ প্রকাশ

20