নারায়ণগঞ্জ আড়াইহাজারে সংঘটিত ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই সংসদ সদস্য
নজরুল ইসলাম আজাদের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা দুই ডাকাতকে আটক করে পুলিশের হাতে
তুলে দিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে মরদাসাদি গ্রাম থেকে তাদের আটক করা
হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ জাকারিয়া (৬০) ও মো. সোলায়মান (৪০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে আড়াইহাজার
উপজেলার মাহমুদ ইউনিয়নের খিরদাসাদি গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।
ওই সময় স্থানীয় ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে একদল ডাকাত হানা
দেয়। প্রকাশ্যে দিবালোকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে অবহিত
করেন। তারা জানান, ডাকাতদের কয়েকজনকে তারা চিনতে পেরেছেন
মন্তব্য করুন