আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই সনদ জাতির ঐগিহাসিক দলিল। প্রায় দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত হয়েছে। সরকার এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা টালবাহানা করছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
তিনি ১১ মার্চ বুধবার চিটাগাং রোড মুক্তি স্মরণী এলাকায় বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্শ পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, প্রকৌশলী আবদুল বাকী, মাওলানা আশরাফুল ইসলাম, মুফতী জাহাঙ্গীর আলম। ইফতার মাহফিলে নারায়ণগঞ্জের  শহীদ পরিবারের মধ্যে সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন। 
মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনমালে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। জামায়াতে ইসলামীর প্রথম সারির সব নেতাকে ষড়যন্ত্রমূলক রায় দিয়ে ফাসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কয়েক-হাজার  মানুষ গুমের শিকার হয়েছে। সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।  দেশে একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করা হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান বাংলাদেশকে ফিরে পেয়েছি। যারা জুলাই সনদ নিয়ে নানা ষড়যন্ত্র করছেন, তারা কি আবার ফ্যাসিাবাদী আমলে ফিরে যেতে চান? জুলাই সনদ নিয়ে এই টালবাহানা বন্ধ না করলে জনগণ আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেহেরী বিতরণ করলেন জাকির খান

1

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

2

অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা

3

মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা

4

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

5

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন

6

শীতলক্ষ্যা তীরে ৩০০ গাছ কেটে দেয়াল নির্মাণ

7

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান

8

সাখাওয়াতকে পরিচ্ছন্নকর্মীদের কৃতজ্ঞতা

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

ফতুল্লায় সোয়েটার কারখানায় অগ্নিকা-

11

বিএনপি সরকারের সামনে ‘অগ্নিপরীক্ষা’

12

থামছে না কৃষিজমির মাটি কাটা

13

মাঠে তেল চোরা দেলু : ওসমানদের প্রার্থী আবুল কালাম!

14

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

15

রূপগঞ্জে দুই বিসিএসে সাফল্য পেয়ে ডা. রায়হান ডাক পেলেন প্রশা

16

২৬ মার্চে আলোকসজ্জা করা যাবেনা

17

পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও কমিশনার

18

প্রধানমন্ত্রী তারেক রহমান সাদামাটা জীবনযাপন করছেন: নুর

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20