ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

কুশিয়ারা নদীতে ভাসছিল নিখোঁজ ক্রিকেটারের লাশ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৩৭ জন পড়েছেন

হবিগঞ্জ: মৌলভীবাজারে মনু নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর সাবেক ক্রিকেটার মছব্বির আহমদের (৩৫) লাশ সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত মছব্বির মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর (কালেঙ্গা) গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার জেলা দলের সাবেক ক্রিকেটার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ আগস্ট) বিকেলে মছব্বির মিরপুর গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে পালপুর খেয়াঘাটে মাঝি ছাড়া নৌকা চালিয়ে মনু নদী পার হচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয়রা ও স্বজনরা টানা খোঁজ চালিয়েও তাকে পাননি।

নিখোঁজের পর মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে তার ছবি ও যোগাযোগ নম্বর দিয়ে পোস্টার লাগানো হয়। শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর উপজেলার বড় ফেচি এলাকায় কুশিয়ারা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করে জগন্নাথপুর থানা পুলিশ।

এএসপি জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে কুশিয়ারায় লাশ পাওয়া যায়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুশিয়ারা নদীতে ভাসছিল নিখোঁজ ক্রিকেটারের লাশ

আপডেট সময় : ০৫:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫