সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে আবু সাউদ মাসুদের শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ৪৯ জন পড়েছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।
এক শোকবার্তায় আবু সাউদ মাসুদ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।





















