আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দুর্নীতিকে প্রশ্রয় দেব না’

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যেটা কাজ সে সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি টিম এসেছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যেই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, জেলা সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং আগামী প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাদক নিয়ন্ত্রণে।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়ন, পৌরসভার অবকাঠামো ও কৃষি প্রকল্প বাস্তবায়ন, জনগণের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে জেলায় ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে।
উপদেষ্টাদের দুর্নীতিবিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ব্যক্তিগতভাবে মনে করি এ বিষয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য কাজ করা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশকে সমৃদ্ধ করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দৃঢ় করা।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা পুলিশ সুপার বেলাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

চোটের কারণে ছিটকে গেলেন দুই দেশের দুই তারকা

2

সিন্ডিকেটের দৌরাত্ম্য, মনিটরিং না থাকায় ঠকছেন ভোক্তা

3

ব্যক্তিকে সংশোধন করতে হবে----আবদুল জব্বার

4

অনলাইন জুয়ায় নিঃস্ব তরুণ-যুবকরা

5

কবে হবে ছাত্রদলের কমিটি!

6

খেলাফত মজলিসের গণ-ইফতার

7

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সংসদ:

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড দেবে সরকার

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

12

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

আলোকিত সমাজ গড়তে চাই: প্রধানমন্ত্রী

15

আড়াইহাজারে চার ব্যবসায়ীকে জরিমানা

16

স্বপদে ফিরলেন মর্গ্যানের শিক্ষিকা লায়লা

17

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

18

বড় ব্যবধানে জয়ী ইলিয়াস আলীর স্ত্রী

19

কেন দীর্ঘদিনের রীতি ভেঙে কালো রঙ ধারণ করল এয়ার নিউজিল্যান্ড

20